০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দুই সার ব্যবসায়ীর জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা : নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএডিসি সার ডিলার ও খুচরা সার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।  মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের শিমলা বাজার ও নন্দীগ্রাম পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে শিমলা বাজারের খুচরা সার বিক্রেতা মেসার্স দুবাই এন্টারপ্রাইজের মালিক রাকিব আলীকে ২০ হাজার টাকা এবং একই অপরাধে নন্দীগ্রাম পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় বিএডিসি সার ডিলার মের্সাস জ্যোতি এন্টারপ্রাইজের মালিক জাহিদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান ও শর্মিলী ইসলাম। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম ও পুুলিশ সদস্যরা সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার বলেন, কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া যাবে না। কৃষকের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দুই সার ব্যবসায়ীর জরিমানা

Update Time : ০৭:০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫