শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে কৃষকের গোয়াল ঘর থেকে গরু চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভায়রা গ্রামের মোজাহার হাজীর ছেলে কৃষক বায়েজিদ হোসেন টুকু (৪০) প্রতিদিনের ন্যায় গোয়ালে গাভী ও বাছুর রেখে তালা দিয়ে ঘুমাতে যায়। সকাল ঘুম থেকে উঠে দেখে গোয়ালে গরু নেই, কে বা কারা চুরি করে নিয়ে গেছে।
পরবর্তীতে ভায়রা বাজারের একটি সিসি ক্যামেরায় দেখা যায় রাত সাড়ে ১০টার দিকে চোরেরা গরুটি নিয়ে যাচ্ছে। বর্তমান বাজারে গাভী ও বাছুরের দাম প্রায় লাখ টাকা। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 














