১০:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

বগুড়ায় ১০ মামলার আসামি শাকিল গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক :

বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে ১০ মামলার পলাতক আসামি সন্ত্রাসী শাকিল মাহমুদ ওরফে শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শাকিল জেলার শাজাহানপুর উপজেলার জোকা গ্রামের আব্দুল জলিল কেরানির ছেলে এবং জেলা মৎস্যজীবী লীগের সভাপতি।

ওসি জানান, গোপন ও নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। শাকিল দক্ষিণ বগুড়ার ত্রাস দেড় ডজন মামলার আসামি, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরুর ঘনিষ্ঠ সহযোগী। শাকিলের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, মারধর, চাঁদাবাজি, অনধিকার প্রবেশ, নারীর শ্লীলতাহানি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গুজব প্রতিরোধে অনলাইন ও সামাজিক মাধ্যমে নজরদারি চলছে : তথ্যমন্ত্রী

বগুড়ায় ১০ মামলার আসামি শাকিল গ্রেপ্তার

Update Time : ০৭:৪২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫