শেরপুর নিউজ ডেস্ক:
জলবায়ু পরিবর্তন সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, দেয়ালিকা প্রদর্শনী আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং সম্মাননা তুলে দেওয়া হয়।
৭ আগস্ট বৃহস্পতিবার বেলা ৩ টায় শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক আশিক খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট। এ সংকট মোকাবেলায় আগামী প্রজন্মকে সচেতন ও প্রস্তুত করে গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এ ধরনের কার্যক্রম সেই উদ্দেশ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আজিজুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
প্রতিযোগিতাগুলোতে বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিতর্ক, বক্তৃতা, দেয়ালিকা এবং ফুটবল প্রতিযোগিতা এই ৪টি মূল ইভেন্ট ছাড়াও শিক্ষাক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে ৬টি ক্যাটাগরিতে ৬৩ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 




















