০৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেরপুরে তিনটি গ্রামের ৫ শতাধিক পরিবার পানিবন্দি

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের রহমতপুর, ফুলতলা ও আন্দিকুমড়া গ্রামের প্রায় ৫ শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দি জীবন যাপন করছে। বর্ষা মৌসুমের শুরু থেকেই পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট। এমনকি বসতঘরও মাসের পর মাস পানিবন্দি অবস্থায় পড়ে থাকে।

জানা যায়, শেরপুর শহর থেকে মাত্র ২/৩ কিলোমিটার দক্ষিনে ও ঢাকা- বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা থেকে মাত্র ৫শ’ গজ পশ্চিমে শাহ-বন্দেগী ইউনিয়নের রহমতপুর, ফুলতলা ও আন্দিকুমড়া গ্রাম। শহরতলী হলেও জীবন ধারনে তারা অবহেলিত। বছরের অর্ধেক সময় তাদের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে থাকে, ফলে পানি বাহিত রোগ বালাই তাদের নিত্য সঙ্গী।

এলাকাবাসির সাথে কথা বললে তারা জানান, এলাকায় অপরিকল্পিতভাবে বাড়ী ঘর, ব্যবসা প্রতিষ্ঠান (মিল চাতাল) নির্মান ও উঁচু করায় চলাচলের রাস্তাগুলো নিচু হয়ে গেছে, ফলে সামান্য বৃষ্টি হলেই রাস্তা ডুবে যায়। এছাড়াও পানি নিস্কাসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি মৌসুমের পুরোটা সময় রাস্তা পানির নীচে তলিয়ে থাকে।

এতে স্কুল কলেজ গামী ছাত্র-ছাত্রী, চাকুরীজীবীসহ এলাকার সকলকেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী আবুল কালাম আজাদ বলেন, আমার ইউনিয়নের রহমতপুর, ফুলতলা ও আন্দিকুমড়া সহ বেশ কয়েকটি গ্রামের পানি নিস্কাসনের নতুন ড্রেন নির্মান করা দরকার। ইতিমধ্যেই আমরা একটি জরিপ করেছি খুব দ্রুতই এই সকল সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, খোঁজ খবর নিয়ে খুব দ্রুত পানি নিস্কাসনের জন্য ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ঘরের তালা ভেঙে নগদ অর্থসহ মূল্যবান মালামাল চুরি

শেরপুরে তিনটি গ্রামের ৫ শতাধিক পরিবার পানিবন্দি

Update Time : ০৬:৪৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫