০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ধুনটে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় রাস্তা পারাপারের সময় চলন্ত ট্রাকের ধাক্কায় তুবা খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) সকাল ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তুবা খাতুন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম গ্রামের শাহ আলমের মেয়ে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট-সোনাহাটা পাকা সড়কের পাশে সরুগ্রাম গ্রামে তুবার বসতবাড়ি। তুবা শনিবার বিকেল সাড়ে ৩টায় বাড়ির সামনের পাকা রাস্তা পার হওয়ার সময় একটি চলন্ত ট্রাকের ধাক্কায় আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আইনী প্রক্রিয়া শেষে তুবার মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পশ্চিমবঙ্গে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

ধুনটে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

Update Time : ০৬:৪২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫