শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আজিজুল ইসলাম মজনুকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলহাজ্ব মো: আজিজুল ইসলাম মজনু সীমাবাড়ি ইউনিয়নের গাড়ই গ্রামের মৃত আকিমুদ্দিনের ছেলে ও শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, বিএনপির অফিস ভাংচুরের মামলায় তদন্তে আওয়ামী লীগ নেতা মজনুর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























