শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আতিকুর রহমান লিমন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে পৌরশহরের খেজুরতলা হাসপাতাল রোড এলাকার মৃত রাজা ড্রাইভারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে পৌর শহরের খেজুরতলা হাসাপাতাল রোডের নিজবাড়িতে ডিসের সংযোগ মেরামতের সময় লিমন বিদ্যুতায়িত হয়। পরে পরিবারের লোকজন তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 















