০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বগুড়ায় পুলিশের অভিযানে ৮১২টি চাকু-চাপাতি উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়া শহরের বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে ৮১০টি বার্মিজ চাকু ও দুইটি চাপাতি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ জুলাই) রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, সম্প্রতি বগুড়ায় বার্মিজ চাকুতে হত্যা এবং কথায় কথায় চাকুর ব্যবহার বেড়ে যাওয়ায় পুলিশ এই চাকুর বিরুদ্ধে অভিযানে নামে। অভিযানে রবিবার বগুড়া শহরের বিভিন্ন মার্কেট থেকে ৮১০টি বার্মিজ চাকু ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চাকুগুলো মার্কটের বিভিন্ন দোকানে বিক্রির জন্য মজুত করা ছিল। এ সময় পুলিশের পক্ষ থেকে দোকানিদের বার্মিজ চাকু বিক্রি না করতে বলা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল বাহার জানান, উঠতি বয়সী তরুণরা বার্মিজ চাকু বেশি ব্যবহার করছে। গত কয়েক মাসে শহরে যে খুন হয়েছে এবং ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে সবগুলো বার্মিজ চাকু দিয়ে হয়েছে। এজন্য বার্মিজ চাকু বিক্রি বন্ধ করতে দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষার্থে ধারালো অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।এরআগে জেলা পুলিশ সুপার ছুরি-চাকু ও সন্ত্রাস রুখতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় পুলিশের অভিযানে ৮১২টি চাকু-চাপাতি উদ্ধার

Update Time : ০৭:২৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫