০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

শেরপুরে শিবির নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে ইসলামী ছাত্রশিবিরের দক্ষিণ থানা শাখার সভাপতি ও উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমীনপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে তানজিল সরকারের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

এ সময় ডাকাতদল সবাইকে অচেতন করে ১২ ভরি সোনার গহনা, ৩ লাখ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালমাল লুট করে নিয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে সংঘবদ্ধ ডাকাতদল শিবির নেতার আমিনপুর গ্রামের বাড়িতে হানা দেয়।

এ ঘটনায় তানজিল সরকারের বাবা অসুস্থ ইউসুফ আলী (৪৫) ও মা শাপলা বেগম (৩৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসি সূত্রে জানা যায়, জানালার গ্রীল কেটে ডাকাতদল ঘরে ঢুকে পরিবারের সবাইকে অচেতন করে ফেলে।

পরে ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে সোনার গহনা, টাকা, মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ জমির দলিল ও ব্যাংকের চেকসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী তানজিল সরকার বলেন, রাতে ঘুমানোর পর কিভাবে অচেতন হলাম কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পর দেখি ঘরের সবকিছু এলোমেলো, সব কিছু নিয়ে গেছে।

ইউসুফ আলী জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম না ভাঙ্গলে প্রতিবেশিরা ডাকাডাকি করলে আমরা জেগে উঠি ও শরীরে অস্বস্তি অনুভব করি। এ সময় ঘরের ভেতর আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখি, সংঘবদ্ধ ডাকাতদল আলমারিতে রাখা আমার স্ত্রীর ৪ ভরি, মেয়ের ৮ ভরি সোনার গহনা, ৩ লাখ টাকা এবং ৫টি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। খুব শিগগিরই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে শিবির নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট

Update Time : ০৭:১৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫