ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে বাঙালি নদীর পানিতে পড়ে সাদিক হাসান নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টায় উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামে নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিহত সাদিক হাসান উপজেলার ধামাচামা উত্তর পাড়ার ফরহাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদিক হাসান শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় মায়ের সাথে নান্দিয়ারপাড়া গ্রামে নানা মিন্টু মিয়ার বাড়িতে বেড়াতে যায়। বাঙালি নদীর পাড়ে নানার বসতবাড়ি। দুপুরের দিকে বাড়ির অন্যান্য শিশুদের সাথে নদীর পাড়ে খেলাধূলা করছিল সাদিক।
এ সময় পরিবারের লোকজনের অগোচরে সাদিক হাসান অসাবধানতাবসত পাড় থেকে নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়। বাড়ির আশেপাশে খোঁজাখুজি তাকে সাদিককে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা নদীতে জাল ফেলে সাদিকের মৃতদেহ উদ্ধার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহত সাদিকের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























