০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ধুনটে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

ধুনট (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় নিজের ঘর থেকে লুৎফর রহমান (৪৭) নামে এক অটোভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে থানা পুলিশ তার লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত লুৎফর রহমান উপজেলার গোপালনগর ইউনিয়নের ডিগ্রীচর গ্রামের মোজাহার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লুৎফর রহমান ব্যাটারী চালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার ছেলে জীবিকার তাগিদে ঢাকায় এবং মেয়ে স্বামীর বাড়িতে অবস্থান করে। লুৎফর তার প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করতেন।

পারিবারিক বিরোধের জের ধরে দুই দিন আগে লুৎফরের স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে গেছে। এ অবস্থায় সোমবার রাতে নিজ ঘরে একা ঘুমিয়ে পড়েন লুৎফর রহমান। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা লুৎফরের বাড়িতে পৌছে লুৎফরের লাশ ঘরের তীরের সাথে ঝুলে থাকতে দেখে থানায় খবর দেন।

ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে লুৎফরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার পায়ে আঘাতের চিহ্ন আছে। এই মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। এ কারণে থানায় অপমৃত্যু মামলা রের্কড করে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ধুনটে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০৭:১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫