০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ধুনটে দুই মাদক  বিক্রেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনটে মাদক বিরোধী পৃথক অভিযানে দিনের বেলায় রাস্তায় দাঁড়িয়ে মাদক দ্রব্য বিক্রির সময় পুলিশের তালিকাভূক্ত একাধিক মাদক মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নলডাঙ্গা গ্রামের বদি সরদারের ছেলে বাবু সরদার (৩০) ও ধুনট সদরপাড়ার বাদশা মিয়ার ছেলে ফেরদৌস হোসেন (৩৫)। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সদরের কুঠিবাড়ি হেলিপ্যাড এলাকা থেকে ২শ’ গ্রাম গাঁজাসহ বাবু সরদারকে এবং ধুনট পৌর এলাকার সদরপাড়া থেকে ১৬পিস ইয়াবা ট্যাবলেট সহ ফেেেদৗস হোসেনকে গ্রেফতার করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবু সরদার ও ফেরদৌস পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক দ্রব্য পৌছে দেয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে মাদক দ্রব্য বিক্রয়কালে পুলিশ তাদের গ্রেফতার করে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। এছাড়া ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাবু সরদারের বিরুদ্ধে ধুনট ও কাজিপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ২টি এবং ২০২০ সালে ফেরদৌস হোসেনের বিরুদ্ধে ধুনট থানায় ১টি মাদক মামলা রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গাঁজা ও হেরোইনসহ দুই জনকে গ্রেফতার করে আজ শনিবার (১৯ জুলাই) দুপুরের পর বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ধুনটে দুই মাদক  বিক্রেতা গ্রেফতার

Update Time : ০৭:৩৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫