০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শাজাহানপুরে ড্রেনে পড়ে নিখোঁজ শিশু ফাইমের লাশ উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক :

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ড্রেনের পাইপে পড়ে নিখোঁজ হওয়া তিন বছরের শিশু ফাইম বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) রাত ৯টার দিকে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহত শিশু মোঃ ফাইম বাবু (৩) উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামের মোঃ সোহেল রানার ছেলে। জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে পা পিছলে ড্রেনের পাইপে পড়ে সে নিখোঁজ হয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, ফাইম তার এক প্রতিবেশী শিশুর সঙ্গে একটি ফাঁকা জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে খেলছিল। খেলার এক পর্যায়ে সে হঠাৎ পা পিছলে ড্রেনের পাইপে পড়ে যায় এবং মুহূর্তেই নিখোঁজ হয়ে যায়।

পরিবারের সদস্য ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করলেও শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয় এবং রাজশাহী থেকে ডাকা হয় ডুবুরি দল। দীর্ঘ তল্লাশির পর রাত ৯টার দিকে ফাইমের মরদেহ উদ্ধার করা হয়।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু ফাইমের মৃত্যুতে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো গ্রাম।শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

শাজাহানপুরে ড্রেনে পড়ে নিখোঁজ শিশু ফাইমের লাশ উদ্ধার

Update Time : ০৬:৪৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫