০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ধুনটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ধুনট (বগুড়া) সংবাদদাতা :বগুড়ার ধুনট উপজেলায় মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আজিজুল হাকিম (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। নিহত আজিজুল হাকিম শেরপুর উপজেলার মহিপুর এলাকার সোলাইমান আলীর ছেলে।

শনিবার (১২ জুলাই) সকালে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের উল্লাপাড়া খন্দকার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৮টায় শেরপুর থেকে একটি মালবাহী ট্রাক ধুনটের দিকে এবং ধুনট থেকে মোটরসাইকেলে করে তিন তরুণ বেপরোয়া গতিতে শেরপুরের দিকে রওনা হয়। পথিমধ্যে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে তিন আরোহী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতালে নেয়ার পথে আজিজুল হাকিমের মৃত্যু হয়। এছাড়া আহত একই এলাকার আবু বক্কার (১৭) ও নয়ন মিয়া (১৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে আজিজুল হাকিমের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নববর্ষ: রমনা বটমূলে মানুষের ভিড়, প্রত্যাশা শান্তি, সম্প্রীতি ও মানবিকতা

ধুনটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : ০৬:৫৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫