০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ধুনটে পুলিশকে কুপিয়ে হাতকড়া নিয়ে পালানো আসামি গ্রেফতার

ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করে হাতকড়াসহ পালানো আসামি অসীম ওরফে সোহাগ মন্ডলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। অসীম উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী গ্রামের জহুরুল ইসলামের ছেলে। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার বড়বিলা গ্রামে এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালে ধুনট থানায় দায়েরকৃত একটি হত্যাচেষ্টা মামলার গ্রেফতারি পরোয়ানার আসামি অসীম ওরফে সোহাগ মন্ডল। থানার এএসআই আশরাফুল ইসলাম ও কনস্টেবল আব্দুল খালেক আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অসীমকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে হাতকড়া পরায়।

এসময় অসীমের মা শিউলি খাতুন ও স্ত্রী সোহানা খাতুন এএসআই আশরাফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে হাতকড়াসহ অসীমকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করে। এ ঘটনায় এএসআই আশরাফুল ইসলাম বাদি হয়ে অসীম ও তার মা শিউলি খাতুন এবং স্ত্রী সোহানা খাতুনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরআগে বৃহস্পতিবার রাতে অসীমের মা শিউলী খাতুনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আজ শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে অসীমকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার আরও এক আসামি অসীমের স্ত্রী সোহানা খাতুনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে পুলিশকে কুপিয়ে হাতকড়া নিয়ে পালানো আসামি গ্রেফতার

Update Time : ০৬:৫২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫