০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বকুল ২৫ বছর আত্মগোপনে থেকেও রেহাই পেলনা

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার আদমদীঘিতে চাচা সাদেক আলী মাস্টারকে হত্যা মামলায় পরিচয় গোপন রেখে ২৫ বছর আত্মগোপনে থেকেও রেহাই পেলনা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভাতিজা বকুল হোসেন (৪৪)। তাকে গত শনিবার রাতে ঢাকার আশুলিয়া উপজেলার কাঠগড়া দুর্গাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করে আদমদীঘি থানা পুলিশ। সাজাপ্রাপ্ত আসামি বকুল হোসেন আদমদীঘি উপজেলার ইন্দইল চক-শাহাবাজ গ্রামের সাহাদত হোসেনের ছেলে ও নিহত সাদেক মাস্টারের ভাতিজা।

আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির চকশাহাবাজ গ্রামের স্কুল শিক্ষক সাদেক আলীকে ২০০০ সালে হত্যার দায়ে সাদেক আলী মাস্টারের ভাই সাহাদাত হোসেন ও ভাতিজা বকুল হোসেনসহ বেশ কয়েকজন আসামিকে আদালত যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। অন্যান্য আসামিরা সাজাভোগ করলেও সাজাপ্রাপ্ত আসামি বকুল হোসেন নিজের পরিচয় গোপন রেখে ঢাকার আশুলিয়া উপজেলার কাঠগড়া দুর্গাপুর এলাকার একটি ভাড়া বাসা নিয়ে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ ও গ্রেফতারি পরোয়ানাজারি করেন আদালত। এদিকে আদমদীঘি থানা পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে বগুড়া পুলিশ সুপারের নির্দেশে গত শনিবার রাতে আদমদীঘি থানার এএসআই স্বপন কুমার সেন সঙ্গীয় ফোর্সসহ আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত পলাতক আসামি বকুল হোসেনকে উল্লেখিত স্থান থেকে গ্রেফতার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি বকুল হোসেনকে গত রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন : অপু বিশ্বাস

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বকুল ২৫ বছর আত্মগোপনে থেকেও রেহাই পেলনা

Update Time : ০৬:২৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫