০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ধুনটে অটোরিকশার ধাক্কায় রাসেলের বিদেশে যাওয়ার স্বপ্ন শেষ

ধুনট (বগুড়া) সংবাদদাতা :বগুড়ার ধুনটে অটোরিকশার ধাক্কায় রাসেল মাহমুদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাসেল মাহমুদ উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের নয়ন মিয়ার ছেলে। শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল এ তথ্য নিশ্চিত করে জানান, বিদেশে পাড়ি দিতে চেয়েছিলেন রাসেল। আর কয়েক দিন পরেই স্বপ্নের দেশে উড়াল দেওয়ার কথা ছিল। কিন্ত রাসেলের সেই স্বপ্নের মৃত্যু হয়েছে।

রাসেল শুক্রবার বাড়ি থেকে জোড়শিমুল বাজারে যাওয়ার উদ্যেশ্যে বের হয়। রাত সাড়ে ৮টায় জোড়শিমুল বাজারের অদুরে রাস্তায় পৌঁছলে পিছন দিক থেকে আসা একটি অটোরিকশা রাসেলকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত রাসেলকে উদ্ধার করে প্রথমে জোড়শিমুল বাজারের একটি ক্লিনিকে নেয়।

পরে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  শনিবার (৫ জুলাই) ভোরে রাসেলের মৃত্যু হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন : অপু বিশ্বাস

ধুনটে অটোরিকশার ধাক্কায় রাসেলের বিদেশে যাওয়ার স্বপ্ন শেষ

Update Time : ০৬:২৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫