০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

আজ পবিত্র আশুরা

শেরপুর নিউজ ডেস্ক: ‘ত্যাগ চাই মার্সিয়া, ক্রন্দন চাহি না’! আজ মহররমের দশ তারিখ, পবিত্র আশুরা। পৃথিবী সৃষ্টির সূচনা হতে এ যাবত অসংখ্য বিস্ময়কর ঘটনার দিন। শুধু মুসলিম নয়, সকল মানুষের কাছে দিনটি অবিস্মরণীয়। ইতিহাসে বিশাল জায়গা অধিকার করে আছে পবিত্র আশুরা। এই আশুরা ইসলামের ইতিহাসে এক অসামন্য তাৎপর্যে উজ্জল। ইবাদত-বন্দেগীর জন্যও এ দিবস অতুলনীয়।
সবকিছু ছাপিয়ে কারবালার মর্মন্তুদ সকরুন শোকগাঁথা এ দিবসকে গভীর কালো রেখায় উৎকীর্ণ করে রেখেছে। ৬১ হিজরি সালের এই দিনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া ছাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। পবিত্র আশুরা তাই মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকাবহ দিন। দিনটি মুসলমানদের কাছে অত্যান্ত শোকাবহ দিন। আল্লাহ রাব্বুল আলামীন এ দিনে রোজা পালনের সওয়াব প্রদান করে থাকেন বহুগুণে। বিগত বছরের গোনাহর কাফফারা হিসাবে মহররমের দুটি রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন : অপু বিশ্বাস

আজ পবিত্র আশুরা

Update Time : ০৫:৪৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫