০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেরপুরে অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করতে উপজেলা প্রশাসনের অভিযান

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরেই এসব এলাকায় যানজট ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। অবশেষে প্রশাসনের এই পদক্ষেপ জনমনে স্বস্তি ফিরিয়েছে।

শনিবার (২৮ জুন) বিকেলে পৌরশহরের বাসস্ট্যান্ড ফলপট্টি ও ধুনট মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আশিক খান। এসময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনীর অফিসার লেফটেন্যান্ট মো. মাহি, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযানে মহাসড়ক ঘেঁষে নির্মিত অবৈধ দোকানপাট, চায়ের টং, ফলের স্টলসহ বিভিন্ন অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ফুটপাত থেকে সরিয়ে নেওয়া হয় দোকানী ও হকারদের মালামাল।

উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, জনসাধারণের চলাচলের পথ দখল করে যারা ব্যবসা পরিচালনা করছেন, তাদের আর সুযোগ দেওয়া হবে না। ফুটপাত সাধারণ জনগণের, এটি ব্যক্তিগত মালিকানার নয়। জনগণের স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করতে উপজেলা প্রশাসনের অভিযান

Update Time : ০৭:৩৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫