১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেরপুরে রাস্তা পারাপারের সময় কোচের ধাক্কায় যুবক নিহত

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে ঢাকা বগুড়া মহাসড়কে রাস্তা পারাপারের সময় দ্রæতগতির কোচের ধাক্কায় মারুফ হাসান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শাহ-বন্দেগী ইউনিয়নের ধড়মোকাম (হাওয়াখানা) এলাকার ছায়েদ আলীর ছেলে। শুক্রবার (২৭ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার কৃষ্ণপুর এলাকায় গাড়ি সার্ভিসিং সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মারুফ ( গাড়ির হেলপার) গাড়ি সার্ভিসিং সেন্টারে গাড়ি রেখে রাস্তা পার হওয়ার সময় ঢাকা গামী একটি দ্রæতগতির একটি কোচ সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আল-আমিন জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে রাস্তা পারাপারের সময় কোচের ধাক্কায় যুবক নিহত

Update Time : ০৭:১৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫