০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিবগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে জাপা নেতা বাসু গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্কঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চারটি মামলায় পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে বগুড়ার গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মো. নজরুল ইসলাম বাসু (৪৫)। নজরুল ইসলাম বাসুর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বড় বেলঘরিয়া গ্রামে। তাঁর বাবার নাম আবু সাইদ।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, “গ্রেপ্তারকৃত ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চারটি মামলার এজাহারনামীয় আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে জাপা নেতা বাসু গ্রেপ্তার

Update Time : ০৬:৩২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫