১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

শেরপুরে করতোয়া নদীতে ডুবে শিশুর মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলার কাশিয়াবালায় করতোয়া নদীতে ডুবে নিখোঁজ হওয়ার ৪ ঘণ্টা পর শিশু সিমি আক্তারের (৭) মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। সে উপজেলার কৃষ্ণপুর যমুনাপাড়ার রুবেল হোসেনের মেয়ে।

জানা যায়, শনিবার (১৪ জুন) দুপুর ২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা (বিনোদপুর কবরস্থান) সংলগ্ন করতোয়া নদীতে এলাকাবাসীর সাথে শিশুটির নানা আনোয়ার হোসেন মাছ ধরতে যায়। এ সময় নানার বাড়িতে বেড়াতে যাওয়া শিশু সিমি আক্তার নানাকে মাছ রাখার পাতিল দিতে গিয়ে আর বাড়িতে ফিরে আাসেনি।

পরবর্তিতে অনেক খোঁজার পর তাকে না পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা গিয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে নদীতে খোঁজ করতে থাকেন। নিখোঁজের ৪ ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে করতোয়া নদী থেকে শিশু সিমি আক্তারের মৃত দেহ উদ্ধার করা হয়। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়ার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে করতোয়া নদী হতে শিশুটির মৃতদেহ উদ্ধার করেছি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে করতোয়া নদীতে ডুবে শিশুর মৃত্যু

Update Time : ০৭:০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫