০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

শিবগঞ্জে কৃষক সেজে ধানখেত থেকে সাজাপ্রাপ্ত আসামি ধরল পুলিশ

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কৃষক সেজে ধানখেত থেকে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ জুন) বিকেলে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, শিবগঞ্জ থানার সেকেন্ড অফিসার ব্রজেন চন্দ্র মাহাতোর নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসআই শাহিনুর আলম। তিনি ধানখেতে কৃষকের বেশে অপেক্ষা করছিলেন, তারপর আসামিকে চিহ্নিত করে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম শিবলু মিয়া। তিনি শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি পূর্বে একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শিবগঞ্জে কৃষক সেজে ধানখেত থেকে সাজাপ্রাপ্ত আসামি ধরল পুলিশ

Update Time : ০৬:৫৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫