১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

সারিয়াকান্দিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার সারিয়াকান্দিতে দাদার বাড়িতে ঈদ করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আদুরি আকতার (৯) নামে এক স্কুলছাত্রী মারা গেছে।

শনিবার (৭ জুন) সকালে উপজেলার ছাগলধরা গ্রামে এ ঘটনা ঘটে। বিকালে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান, শিশু আদুরি আকতার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামের প্রবাসী কামরুল শাহাদাত রিপনের মেয়ে। সে স্থানীয় অনুশীলন প্রি-ক্যাডেট নার্সারি স্কুলের বেবি শ্রেণির ছাত্রী। বর্তমানে তারা উপজেলা সদরের হিন্দুকান্দি এলাকায় বসবাস করে। আদুরি পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য শুক্রবার মায়ের সঙ্গে দাদা আবদুর রহমানের বাড়ি ছাগলধরা গ্রামে যায়। ঈদের দিন শনিবার বেলা ১১টার দিকে আদুরি কয়েকজন সঙ্গীর সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সকলের সামনে আদুরি ডুবে যায়। পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করা হয়। শিশু আদুরির মৃত্যুতে তার পরিবারে ঈদের আনন্দ শোকে পরিণত হয়। স্বজনরা আহাজারি করেন।

শিশুটির মৃত্যুতে শুধু তার পরিবারে নয়, পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ওসি জামিরুল ইসলাম জানান, কোনও অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারিয়াকান্দিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Update Time : ০৭:৪৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫