১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

ধুনটে নাশকতার মামলায় নিকাহ রেজিস্টার গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে করা মামলায় আবু সাইম (৩০) নামে এক নিকাহ রেজিস্টারকে (কাজী) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ জুন) দুপুর ২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আবু সাইম উপজেলার চকডাকাতিয়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। সে উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও গোপালনগর ইউনিয়নের বিবাহ রেজিস্টার। মঙ্গলবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গজিয়াবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে।

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় কর্মীসভা চলছিল। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে কর্মী সভায় ককটেল হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম বাদী হয়ে ২৬ জানুয়ারি থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭৮ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আবু সাইমকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে নাশকতার মামলায় নিকাহ রেজিস্টার গ্রেপ্তার

Update Time : ০৭:৩৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫