১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

শাজাহানপুরে ছুরকিাঘাতে যুবক খুন

শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা: শাজাহানপুরে সাইফুল ইসলাম (২২) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। নিহত যুবক চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ গ্রামের ইসমাইলের ছেলে বলে জানা গেছে। তিনি এএইচ খান এ্যান্ড কোং নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় আড়াই বছর যাবৎ বগুড়া জেলার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

শাজাহানপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী-রানীরহাট সড়কের মাঝামাঝি স্থানে রাস্তার পাশে ছুরিকাহত অবস্থায় পড়ে থাকতে দেখে অজ্ঞাতনামা এক রিকশাচালক। পরে ওই চালক তাকে রাত ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চলে যান।

ভর্তি করার ১৫ মিনিটের মধ্যেই সাইফুল ইসলাম মারা যান। কিন্তু হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারে রিকশাচালক তার নিজের নাম লিখে দেন আলমগীর। সাইফুলের মৃত্যুর পর থেকে আলমগীরের সন্ধান করছে পুলিশ। কিন্তু এখন পর্যন্ত আলমগীরের বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, সাইফুল হত্যার ঘটনায় বগুড়া সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া আলমগীর নামের যে ব্যক্তি সাইফুলকে হাসপাতালে ভর্তি করেছেন তাকে শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শাজাহানপুরে ছুরকিাঘাতে যুবক খুন

Update Time : ০৬:৩৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫