১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

শেরপুরে বিকাশ কর্মীকে ছুকিাঘাত করে ২ লাখ টাকা ছিনতাই

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে সোহরাব হোসেন (৩২) নামের এক বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ওই বিকাশ কর্মী বগুড়ার শাহজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর পৌরশহরের হাজীপুর মডেল মসজিদের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাড়ে ৯টার দিকে শেরপুর পৌর শহরের জগন্নাথপাড়া এলাকার ‘নিদ্রাবিলাশ’ নামক একটি স্থান থেকে ২ লাখ টাকা সংগ্রহ করে সোহারাব হোসেন মোটরসাইকেল যোগে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় শেরপুর মডেল মসজিদের সামনে পৌঁছলে পেছন দিক থেকে আসা মোটরসাইকেলের দুই আরোহী তার পিঠে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীরা তার ডান হাতে ছুরিকাঘাত করলে সোহরাব হোসেন রাস্তায় পড়ে যায়। তখন ছিনতাইকারীরা টাকার ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, ছিনতাইকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে বিকাশ কর্মীকে ছুকিাঘাত করে ২ লাখ টাকা ছিনতাই

Update Time : ০৬:৪৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫