০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

শেরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধা নিহত

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার চান্দাইকোনা এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। সোমবার (২৬ মে) রাত আনুমানিক নয়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের পেন্টাগন হোটেলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, নিহত মহিলার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধা নিহত

Update Time : ০৫:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫