০৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ধুনটে সরকারি জায়গা থেকে ভূমিহীনদের উচ্ছেদের অভিযোগ

ধুনট (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনটে সরকারি জায়গা থেকে ভূমিহীন পরিবারের বাড়িঘর উচ্ছেদ করে অবৈধভাবে দখলে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিষ্ণুপুর গ্রামে ৮ একর ৭৯ শতাংশ সরকারি সম্পত্তি ও একটি পুকুর রয়েছে। ওই পুকুরের পাড়ে ১০টি ভূমিহীন পরিবার বসবাস করতো। এ অবস্থায় তিন বছর আগে বিগত সরকারি দলের নাম ভাঙিয়ে শাহীন আলম ভুয়া কাগজপত্র তৈরি করে পুরো সরকারি সম্পত্তি বেদখল করে। পরিবারগুলো ১৯ মে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করে। তারা শাহীনের কাছ থেকে সরকারি সম্পত্তি দখলমুক্ত করে ভূমিহীনদের পুনর্বাসনের দাবি করেন।

এ বিষয়ে শাহীন আলম বলেন, আমার বাব-দাদার সম্পতি ভুলক্রমে খাস খতিয়ানভুক্ত হয়েছিল। আইনী প্রক্রিয়ার মাধ্যমে কাগজপত্র ঠিক করে জায়গা বুঝে নিয়েছি। অবৈধভাবে কোন সরকারি সম্পত্তি দখল করা হয়নি। স্থানীয় একটি মহল আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার অপচেষ্টা করছে।

উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল বলেন, অভিযোগটি তদন্ত করার জন্য সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার তদন্ত প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিরিজ নির্ধারণী ম্যাচে বড় পুঁজি বাংলাদেশের

ধুনটে সরকারি জায়গা থেকে ভূমিহীনদের উচ্ছেদের অভিযোগ

Update Time : ০৬:৫৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫