০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সান্তাহারে চার কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা :

বগুড়া-নওগাঁ মহা সড়কে যাত্রীবাহি বাস তল্লাশি করে চার কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টায় আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার হবিরমোড় নামক স্থানে নওগাঁগামী হানিফ পরিবহন বাস তল্লাশি করে এসব গাঁজা উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার পুর্ব ধানমুরী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে মাসুদ (২২) ও রংপুর জেলার পীরগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের আলীর মেয়ে মঞ্জুয়ারা বেগম (৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, দুর পাল্লার বাসে গাঁজার একটি চালান আসছে এমন সংবাদের ভিক্তিতে আজ সোমবার (১৯ মে) সকাল থেকেই বগুড়া-নওগাঁ মহাসড়কের হবিরমোড় নামক স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন বাস তল্লাশি করা হয়।

সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী ঢাকা মেট্রো-ব-১৪-৭৫০৯ নম্বর- হানিফ পরিবহন নামক বাস তল্লাশি করে যাত্রী বেশে সিটে বসে থাকা উল্লেখিত যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তাদের স্কুল ব্যাগ তল্লাশি করে অভিনব কায়দায় রাখা চার কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সান্তাহারে চার কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

Update Time : ০৬:১৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫