১১:৩২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

শেরপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার তিনজন গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে র‌্যাব কর্তৃক কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেল ৪ টায় উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের রাজবাড়ী এলাকার চন্ডিপুকুর নামে একটি পুকুর পাড় থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এসময় মূর্তি বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার রাজবাড়ী গ্রামের মৃত কিরামের ছেলে ফরিদ (৩৫), রইচের ছেলে বুলবুল (৪০) ও ছালেমের ছেলে নাছিম (৩২)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহষ্পতিবার খোট্টাপাড়ার বেলাল নামক পুকুরে শরিফ নামের একটি ছেলে খেলার সময় মূর্তিটি পায়। পরবর্তিতে শরিফের পরিবারের লোকজন মূর্তিটি গোপন করার চেষ্টা করে। এসময় ফরিদ, বুলবুল ও নাছিম মূর্তিটি বিক্রি করে দেয়ার কথা বলে নিজেদের হেফাজতে নেয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তিতে র‌্যাব-১২ বগুড়া খবর পেয়ে অভিযান চালিয়ে রাজবাড়ীর চন্ডিপুকুর পাড় থেকে পরিত্যাক্ত অবস্থায় কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে এবং বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে।

এ বিষয়ে শাহ-বন্দেগী ইউপি চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, র‌্যাব-১২ বগুড়া মূর্তিটি উদ্ধার করে নিয়ে গেছেন। আমরা ধারনা করছি এটি কষ্টি পাথরের মূর্তি, তবে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে আসলে কষ্টি পাথরের কিনা। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, লোকমুখে শুনেছি র‌্যাব একটি মুর্তি উদ্ধার করেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পশ্চিমবঙ্গে ‘পদ্ম’ ফুটেছে : মোদি

শেরপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার তিনজন গ্রেফতার

Update Time : ০৬:৩৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫