০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

শেরপুরে জমি দখল ও সন্ত্রাসী তান্ডবের প্রতিবাদে মানববন্ধন

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলার ভাবানিপুর ইউনিয়নের দলিল গ্রামে সুলতান মাহমুদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও গ্রামবাসীকে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (৩ মে) দুপুর ১২টার দিকে দলিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মানববন্ধনে শতাধিক গ্রামবাসী অংশ নেন। এ সময় তারা সুলতান মাহমুদকে দ্রুত গ্রেপ্তার দাবি জানান।
ভুক্তভোগী আলম শেখ জানান, আমি ও আমার স্ত্রী আয়েশা খাতুন গার্মেন্টসে চাকরি করে কষ্টার্জিত টাকায় ২১ শতক জমি কিনেছি। সেই জমি সুলতান মাহমুদ ও তার সহযোগীরা সন্ত্রাসী ভাড়া করে দখল করে নিয়েছে। বাধা দিলে আমাদের হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। আমরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছি এবং থানায় মামলা করেছি। কিন্তু এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি। মানববন্ধনে উপস্থিত সুলতান মাহমুদের চাচাতো ভাই আজিজ জানান, সুলতান মাহমুদ এর তান্ডবে পুরো এলাকা আতঙ্কিত। সে মানুষকে হুমকি দিয়ে জমি দখল করছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী আলম, গোলাম মোস্তফা, গণেশ মাহাতো, জহুরুল ইসলামসহ আরও অনেকেই বলেন, সুলতান মাহমুদ সন্ত্রাসী কায়দায় এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। সে জোরপূর্বক জমি দখল করছে এবং প্রতিনিয়ত আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। গ্রামবাসীদের দাবি, সুলতান মাহমুদকে দ্রুত গ্রেপ্তার করে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একইসঙ্গে আদালতে তার দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বানও জানান তারা। এ বিষয়ে শেরপুর থানার ওসির শফিকুল ইসলাম জানান, সুলতানকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে তদন্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পশ্চিমবঙ্গে ‘পদ্ম’ ফুটেছে : মোদি

শেরপুরে জমি দখল ও সন্ত্রাসী তান্ডবের প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০৬:৪৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫