১২:১৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

শেরপুরে কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু চুরি

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে এক কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। এ ব্যাপারে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

শেরপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামের আবুল হোসেনের ছেলে ফজলুল হকের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু চুরির ঘটনা ঘটে। গরুর মালিক ফজলুল হক রাত ৮ টার দিকে খাওয়া দাওয়া শেষ করে গোয়াল ঘরে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন।

রাতের কোন এক সময় চোরের দল গোয়াল ঘরের তালা ভেঙ্গে ২টি গরু ও ২টি বকনা বাছুরচুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ফজলুল হক গোয়াল ঘরে গিয়ে দেখতে পান তালা ভাঙ্গা ও গোয়ালে গরু নেই। পরবর্তিতে অনেক খোঁজাখুজির পর গরু না পেয়ে গত শনিবার শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

এ ব্যাপারে তদন্তকারী অফিসার এস আই আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়ে গরুগুলো উদ্ধার ও আসামীদেরকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই গরুগুলো উদ্ধার করতে পারবো।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৪টি গরু চুরি

Update Time : ০৬:৫৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫