০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ধুনটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে কসাইখানায় মাংস বিক্রি বন্ধ

ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় সরকারি হাটের ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মাংস ব্যবসায়ীরা কসাইখানায় গরু-ছাগল জবাই ও মাংস বিক্রি বন্ধ রেখেছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার মথুরাপুর হাট-বাজারে এ ঘটনা ঘটে।

ইউএনও অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলার মথুরাপুর হাট-বাজার ২৩ লাখ ৮৫ হাজার টাকায় বার্ষিক ইজারা বন্দোবস্ত নিয়েছেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ী। শুক্র ও সোমবার হাটসহ প্রতিদিন সকাল-বিকেল বাজার বসে। ওই হাট-বাজারের কসাইখানায় প্রতিদিন একটি দোকানে গড়ে দু’টি গরু জবাই করে মাংস বিক্রি করা হয়।

সরকারি বিধিমোতাবেক প্রত্যেক মাংসের দোকান থেকে দৈনিক ৩০ টাকা করে টোল আদায়ের নিয়ম রয়েছে। কিন্ত ইজারাদার অতিরিক্ত টোল দাবি করায় ব্যবসায়ীরা বাজারের কসাইখানায় মাংস বিক্রি বন্ধ করেছেন।
উপজেলার মথুরাপুর হাট-বাজারের মাংস ব্যবসায়ী আজিবর রহমান বলেন, বাজারে প্রতিদিন গড়ে দু’টি গরু জবাই করে মাংস বিক্রি করা হয়। আগের ইজারাদারকে সপ্তাহে সাড়ে ৫ হাজার টাকা টোল দিয়েছি। আর বর্তমান ইজারাদার প্রতিটি গরু জবাইয়ের জন্য এক হাজার টাকা করে টোল দাবি করছেন।

সেই হিসেবে সপ্তাহে কমপক্ষে ১৪ হাজার টাকা টোল দিতে হবে। এ কারণে গরু-ছাগল জবাই ও মাংস বিক্রি বন্ধ করেছি। এ বিষয়ে মথুরাপুর হাট-বাজারের ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, কোন ব্যবসায়ীর কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করা হয় না। তবে বাজারের কসাইখানায় মাংস ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে চোরাই ও রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি করেন।

মাংস ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে পাকা ক্রয় রশিদ দেখিয়ে সুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করতে বলা হয়েছে। এ কারণে তারা মাংস বিক্রি বন্ধ করেছে। উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধুনটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে কসাইখানায় মাংস বিক্রি বন্ধ

Update Time : ০৭:৩৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫