০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ভাতিজার লাশ দেখে চাচির মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ভাতিজার লাশ দেখে চাচির মৃত্যু হয়েছে। ঈদের দিন সোমবার বিকালে বিশালপুর ইউনিয়নের পানিসাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া চাচির নাম স্বপ্না সরকার (৪২)। তিনি ওই এলাকার সরজিৎ সরকারের স্ত্রী এবং সড়ক দুর্ঘটনায় নিহত অলক সরকারের চাচি।

জানা গেছে, উপজেলার বিশালপুর ইউনিয়নের পানিসাড়া গ্রামের ইন্দ্রজিৎ সরকারের ছেলে অলক সরকার, জয়দেব সরকার ও শুভ সরকার তিন বন্ধু সোমবার সকালে মোটরসাইকেলে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে বেড়াতে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে বিশালপুর-মির্জাপুর সড়কে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এতে তিন বন্ধু গুরুতর আহত হন। তাদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক অলক সরকারকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত অলক সরকারের লাশ বাড়িতে আনার পর বিকাল সাড়ে ৩টার দিকে প্রতিবেশি চাচি হৃদরোগী স্বপ্না রানী সরকার দেখতে যান। ছিন্নছিন্ন লাশ দেখার পর স্বপ্না হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ভাতিজার লাশ দেখে চাচির মৃত্যু

Update Time : ০৬:৩১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫