০২:০৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

শেরপুরে গ্রাম্য কবিরাজকে হত্যার ঘটনায় এক ব্যক্তি গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে গ্রাম্য কবিরাজকে হত্যার ঘটনায় আব্দুল লতিফ (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রাম-দা, একটি মুঠোফোন ও পায়ের জুতা উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। ঘটনার পরদিন রবিবার (২৩মার্চ) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শেরুয়া বটতলা বাজার সংলগ্ন ভুট্টার ক্ষেতে লুকিয়ে থাকা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তার হওয়া আব্দুল লতিফ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম উত্তরপাড়া গ্রামের ওসমান গনির ছেলে। পাশাপাশি শাহবন্দেগী ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, গত শনিবার (২২মার্চ) রাত এগারোটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম গ্রামের বাসিন্দা গ্রাম্য কবিরাজ আকবর আলী কে (৫৫) বাড়ি থেকে ডেকে নিয়ে যান একই গ্রামের উত্তরপাড়ার আব্দুল লতিফ। পরে স্থানীয় একটি হোটেলে তারা দুজনে বসে একসঙ্গে চা-পান করেন। এরপর রাত এগারোটার দিকে ধড়মোকাম সড়কের চারমাথায় দুজনকে ধস্তাধস্তি করতে দেখেন গ্রামের কতিপয় লোকজন। তারা এগিয়ে এলে লতিফ পালিয়ে যান। এসময় আকবর আলী রক্তাক্ত অবস্থায় সড়কের ওপরে পড়ে ছিলেন। পরে স্থানীয়দের মাধ্যমে খরব পেয়ে পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আকবর আলীকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহতের বাবা শাহজামাল সরকার বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত কাজ শুরু করেন। পাশাপাশি ঘটনায় জড়িত আব্দুল লতিফকে গ্রেপ্তার করতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে তিনি জানান ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে গ্রাম্য কবিরাজকে হত্যার ঘটনায় এক ব্যক্তি গ্রেপ্তার

Update Time : ০৯:১৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫