০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

শেরপুরে কৃষকলীগ নেতাসহ চার জুয়ারি গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর থানা পুলিশের অভিযানে চার জুয়ারি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার খিদিরহাসড়া গ্রামের রহিম বক্সের ছেলে সোলায়মান আলী (৫০), সদর হাসড়া গ্রামের মৃত সিদ্দিক আকন্দের ছেলে আব্দুস সাত্তার (৫০), দড়ি হাসড়া গ্রামের মৃত ফজর আলী শেখের ছেলে খলিলুর রহমান (৫২) ও মৃত এলায়েত হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪৭)। এদের মধ্যে আনোয়ার হোসেন সুঘাট ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

শেরপুর থানায় মামলা সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদেরভিত্তিতে উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের কদিম হাসড়া গ্রামের জনৈক বিমল চন্দ্রের বাড়িতে টাকা দিয়ে জুয়া খেলার সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এসময় জুয়ার আসর থেকে এক হাজার ৪৯০ টাকা, তাসসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সময় সুঘাট ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়ার মামলা ও কৃষকলীগ নেতার বিরুদ্ধে জুয়া ও নাশকতার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে কৃষকলীগ নেতাসহ চার জুয়ারি গ্রেফতার

Update Time : ০৮:৫৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫