০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

শেরপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে শহরের ফলপট্টি এলাকায় অবৈধ ফলের দোকান ও শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার এলাকায় সরকারি রাস্তায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম রেজাউল করিম। এ সময় সড়কের আশপাশের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।

জানা যায়, অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, শেরপুর থানার সাব ইন্সপেক্টর তোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

অভিযান পরিচালনাকালে সহকারি কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম বলেন, ‘রাস্তা দখল করে সড়কের পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি অবৈধ স্থাপনা রয়েছে। আর এসব স্থাপনা সরাতে কয়েকদিন ধরে নোটিশসহ মাইকিং করা হয়েছে। এর মাঝে যারা নির্দেশনা মানেননি তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার বিকালে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর শহরের ফলপট্টি এলাকায় অবৈধ ফলের দোকান ও টংঘর উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আশিক খান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Update Time : ০৮:২৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫