০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

বগুড়ায় ২১শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩৭ হাজার ৫শ’ টাকাসহ মনোয়ার হোসেন ওরফে মোহন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সদর থানার পুলিশের একটি টিম রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে মহানগরের মাটিডালি মোড় এলাকায় অভিযানকালে ওই পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ মনোয়ার হোসেন মোহনকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মো.ইব্রাহীম আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাটিডালিতে অভিযান চালিয়ে মোহনকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দুটি প্যাকেটে থাকা মোট ২ হাজার ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট এবং তার ব্যবহৃত টাউজারের পকেট থেকে মাদক বিক্রির ৩৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। ধৃত মনোয়ার হোসেন মোহন মাটিডালি করতোয়াপাড়ার বাসিন্দা। গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় ২১শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০৭:১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬