০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নওগাঁয় ট্রাকচাপায় বগুড়ার স্বামী-স্ত্রী নিহত

শেরপুর নিউজ ডেস্ক: নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আফাজ উদ্দিন (৫৫) ও তার স্ত্রী বিলকিস বানু (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে শহরের বাইপাস এলাকার নওগাঁ-সান্তাহার সড়কের খলিশাকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতনগ্রাম ইউনিয়নের কোলা পালসা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে আফাজ তার স্ত্রীকে নিয়ে নওগাঁ শহর থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের খলিসাকুড়ি মোড় মজুমদার অটোরাইস মিলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ট্রাকচাপায় বগুড়ার স্বামী-স্ত্রী নিহত

Update Time : ০৭:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫