০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ধুনটে গৃহবধূ শ্যামলী খাতুনের আত্মহত্যা

ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনটে শ্যামলী খাতুন (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি তার পরিবারের। শুক্রবার (৭ মার্চ) দুপুর ১২টায় উপজেলার মথুরাপুর গ্রামের আশ্রয়ণ পল্লীতে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শ্যামলী খাতুন মেহেদী হাসানের স্ত্রী এবং একই এলাকার গোবিন্দপুর গ্রামের সেলিম রেজার মেয়ে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে উভয় পরিবারের সম্মতিতে মেহেদী হাসানের সাথে শ্যামলী খাতুনের বিয়ে হয়। বিয়ের আগে থেকেই শ্যামলী নানা জটিল রোগে আক্রান্ত হয়। কিন্ত অনেক চিকিৎসা করেও শ্যামলীকে সুস্থ করা সম্ভব হয়নি। ঘটনার দিন সকালে শ্যামলী বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে স্বামীর ঘরের ভেতর তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়ে এবং এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় শ্যামলীর মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে গৃহবধূ শ্যামলী খাতুনের আত্মহত্যা

Update Time : ০৯:৩৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫