০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ধুনটে মরিচের সঙ্গে গাঁজা চাষের অভিযোগে কৃষক গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার ধুনট উপজেলায় ইছামতি নদীর চরে ফসলি জমিতে মরিচের সঙ্গে গাঁজা চাষের অভিযোগে জয়নাল খন্দকার নামে এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ক্ষেত থেকে চার কেজি ওজনের একটি তাজা গাঁজা গাছ জব্দ করা হয়।

শনিবার (১ মার্চ) সকালে উপজেলার মোহনপুর গ্রামের ইছামতি নদীর চর এলাকা থেকে গাঁজার গাছটি জব্দ করা হয়। কৃষক জয়নাল খন্দকার উপজেলার মোহনপুর গ্রামের মোনছের আলীর ছেলে। এ ঘটনায় থানায় মামলা করে দুপুরের পর থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, কৃষক জয়নাল খন্দকার ইছামতি নদীর চরে অন্যান্য ফসল চাষাবাদের পাশাপাশি চলতি মৌসুমে লাল মরিচের সঙ্গে গাঁজা চাষ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি গাঁজার গাছ জব্দ করে। এ সময় অভিযান চালিয়ে কৃষক জয়নাল খন্দকারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গাঁজা চাষ করায় জয়নাল খন্দকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে মরিচের সঙ্গে গাঁজা চাষের অভিযোগে কৃষক গ্রেপ্তার

Update Time : ১০:০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫