শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা : শাজাহানপুরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মাজেদা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝিড়া এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম মাঝিড়া মাস্টার পাড়া এলাকার মৃত আয়েদ আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা মাজেদা ভোর বেলায় রাস্তার পাশে পড়ে থাকা কাগজ, বোতল ইত্যাদি কুড়াতে বের হন। এক পর্যায়ে তিনি মহাসড়কের ডিভাইডার পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দিয়ে ছেঁচড়ে নিয়ে যায়। এতে মাজেদা বেগমের দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
শেরপুর হাইওয়ে থানার ওসি আজিজুল ইসলাম জানান, সকালেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বৃদ্ধার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মহাসড়কের পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক গাড়িটি সনাক্ত করার চেষ্টা চলমান আছে।


Users Today : 104
Users Yesterday : 133
Users Last 7 days : 926
Users Last 30 days : 4979
Users This Month : 366
Users This Year : 13853
Total Users : 535173
Views Today : 181
Views Yesterday : 191
Views Last 7 days : 1488
Views Last 30 days : 7607
Views This Month : 572
Views This Year : 22455
Total views : 812570
Who's Online : 1