শেরপুর নিউজ ডেস্ক: হাফ ডজন মামলার আসামি বগুড়া জেলা যুব শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন ওরফে ঝটিকা শাহিনকে (৫২) গ্রেফতার করেছে বগুড়া জেলা ডিবি পুলিশ। শাহিন শহরের কাটনার পাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের বাদুরতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নামে ধর্ষণসহ আগের তিনটি মামলাসহ ভাঙচুর, নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিষ্ফোরণের একাধিক মামলা রয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























