১০:২১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

বগুড়া জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়া জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ড্যানিয়েল তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় তিনি বলেন, খেলাধুলা শৃংখলা শেখায়।

খেলাধুলার সাফলতায় শুধু ব্যক্তির পরিচয়ই বহন করে না, তারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। এই স্কুলের যেসব প্রাক্তন ছাত্র ব্যক্তি জীবনে সফল হয়েছেন তাঁদের কথা আমরা বর্তমান ছাত্র-ছাত্রীদেরকে শোনাতে পারি। যা তাদেরকে উজ্জীবিত করবে। তাছাড়া খেলাধুলা মাদক ও অন্যান্য অপকর্ম থেকে সবাইকে দূরে রাখে। লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে দেশকেও নেতৃত্ব দেবে তারা। নিজের জীবন ও জাতিকে নিরাপদ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল ওয়াহেদ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান, জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ, শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান, সিজিল সার্জন প্রতিনিধি ডা. মো. আসাদুল ইসলাম।

প্রতিযোগিতার শুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয় । পরে ক্রীড়া মশাল প্রজ্জ্বলন করা হয়। এর পরেই প্যারেড পরিচালনা হয়। প্যারেড পরিচালনা করেন দশম শ্রেণির ছাত্র সুলতান মাহমুদ পরশ। মার্চ পাস্ট এ বিএনসিসি, স্কাউট, রেড-ক্রিসেন্ট, ক্রীড়া এবং বাদক-দল অংশগ্রহণ করে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়া জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ০৭:২৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫