শেরপুর নিউজ ডেস্ক:
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন মান্না।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা একুশে পদক তুলে দেন। প্রতি বছর এ অনুষ্ঠানে দেশের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়।
একটি ভিডিওতে দেখা যায়, একুশে পদক প্রদান অনুষ্ঠান শুরুর আগে মাহমুদুর রহমান মান্না ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে দাঁড়িয়ে আছেন। শুক্রবার এক সমাবেশে বক্তব্যে এ প্রসঙ্গে তিনি বলেন, আমার জীবনে এত বড় অপমানিত এর আগে কখনও বোধ করিনি। রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে আমাকে দাওয়াত কার্ড পাঠানো হয়েছে, কিন্তু কার্ডে লেখা হয়নি ক’টায় আসন গ্রহণ করতে হবে। কার্ডে লেখা হয়নি ১৫ মিনিট আগে দরজা বন্ধ হয়ে যাবে। সব জায়গায় যেমন লেখা থাকে প্রধান অতিথি পৌঁছানোর আগে উপস্থিত হওয়ার অনুরোধ। প্রধান অতিথির আগেই সেখানে পৌঁছেছি। যারা পাহারায় ছিলেন তারা বলেছেন, মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে আপনি প্রবেশ করতে পারবেন না।
প্রধান উপদেষ্টার উদ্দেশে মান্না বলেন, ড. মুহাম্মদ ইউনূসের মতো মানুষ যখন সরকার গঠন করেছে, আমরা তাকে সমর্থন করেছি। ভেবেছি, এই মানুষ অন্তত শেখ হাসিনার মতো মানুষকে অপমান করে আনন্দবোধ করবেন না। আমরা একটা পরিশীলিত রাজনীতি দেখতে পাব বলে আশা করেছি।’




Users Today : 116
Users Yesterday : 133
Users Last 7 days : 938
Users Last 30 days : 4991
Users This Month : 378
Users This Year : 13865
Total Users : 535185
Views Today : 215
Views Yesterday : 191
Views Last 7 days : 1522
Views Last 30 days : 7641
Views This Month : 606
Views This Year : 22489
Total views : 812604
Who's Online : 0