১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ধুনটে আ.লীগের ৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ধুনট (বগুড়া) সংবাদদাতা : ধুনটে মশাল মিছিল থেকে যুবদল নেতার উপর ককটেল হামলার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের পর ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন সেখ বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসীন আলম, শরীফুল ইসলাম খাঁন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আল-আমিন তরফদার, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান এম.এ তারেক হেলাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু। এছাড়া এই মামলায় অজ্ঞাত আসামি রয়েছেন আরো ৬০-৭০ জন।

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত ১৭ ফ্রেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় সংঘবদ্ধ হয়ে শহরের শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়। তারা জয় বাংলা শ্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার লোকজন তাদের বাধা দেয়। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। অবস্থা বেগতিক ভেবে যুবদল নেতা ও তার লোকজন ঘটনাস্থল ত্যাগ করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে আ.লীগের ৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Update Time : ০৭:০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫