০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

শেরপুর থেকে নিখোঁজ যুবকের লাশ রায়গঞ্জে উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর থেকে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় রায়গঞ্জ উপজেলার নিঝুড়ি গ্রামের নির্মাণাধীন একটি কারখানার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিখোঁজ যুবকের নাম সুব্রত কুমার মণ্ডল ওরফে সোনা (২৫)। তাঁর বাড়ি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের খলিশাগাড়ি ঠাকুরবাড়ি গ্রামে। গত সোমবার সন্ধ্যায় তিনি নিখোঁজ হন।

রায়গঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া এই যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি বালুচাপা দেওয়া ছিল। শুক্রবার লাশটির ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় নিহতের পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত সুব্রত কুমারের ভাবি দোলনচাঁপা মণ্ডল বলেন, তাঁর দেবর একসময় মাদকাসক্ত ছিল। এখন তাঁর শরীরে টিবি ধরা পড়েছে। চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন রয়েছে। গত সোমবার সন্ধ্যায় তাঁর দেবর বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুর থেকে নিখোঁজ যুবকের লাশ রায়গঞ্জে উদ্ধার

Update Time : ০৭:৩০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫