শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা (ছোট ইলিশ) বিক্রির অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত তিন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা এবং ৬ কেজি জাটকা জব্দ করেছে।
ভ্রাম্যমাণ আদালতে রনবীরবালা গ্রামের মৃত ওসমানের ছেলে আড়ৎদার আব্দুর রশিদের ৫ হাজার, কাফুড়া গ্রামের মৃত হেলালের ছেলে মাছ ব্যবসায়ী সোহেলের ২ হাজার, মহিপুর গ্রামের বাবুর ছেলে রফিকুল ইসলামের ২ হাজার টাকা জরিমানা করেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার বারোদুয়ারি বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খানের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আকতার। আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস কর্মকর্তা আব্দুল খালেক প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান বলেন, জাটকা ধরা ও বিক্রি সরকারি নিষেধাজ্ঞা থাকলেও কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী গোপনে জাটকা ইলিশ বিক্রি করছে। গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বাজারে অভিযান পরিচালনা করে জাটকা বিক্রি করার অপরাধে ৩ ব্যবসায়ীকে জরিমানার পাশাপাশি জাটকা জব্দ করা হয়েছে।


Users Today : 86
Users Yesterday : 133
Users Last 7 days : 908
Users Last 30 days : 4961
Users This Month : 348
Users This Year : 13835
Total Users : 535155
Views Today : 147
Views Yesterday : 191
Views Last 7 days : 1454
Views Last 30 days : 7573
Views This Month : 538
Views This Year : 22421
Total views : 812536
Who's Online : 1